জগন্নাথপুর ও শান্তিগঞ্জে ৪ শতাধিক গরীব নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত January 13, 2023
জগন্নাথপুর ও শান্তিগঞ্জে ৪ শতাধিক গরীব নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে ও শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে ৪ শতাধিক শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে নাবির ফাউন্ডেশনের উদ্যোগে দুটি স্থানে এই কম্বল বিতরণ করেন সংগঠনের চেয়ারম্যান ইউকে প্রবাসী ফরিদ নাবির।
এ সময় উপস্থিত ছিলেন নাবির ফাউন্ডেশনের পরিচালক মো দিলোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও নাবির পেট্রোলিয়াম এন্ড এলপিজি ফিলিং স্টেশনের পরিচালক সিদ্দিকুর রহমান তালুকদার, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, ইউকে প্রবাসী মো মনসুর আলী, পশ্চিম পাগলা ইউপি সদস্য রনজিৎ সূত্রধর, সাংবাদিক হুমায়ূন কবির ফরিদী, সাংবাদিক ইয়াকুব শাহারিয়ার ও আক্তার হোসেন।
নাবির ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ নাবির বলেন, পৌষ ও মাঘ মাসে হাওরের জেলায় প্রচণ্ড শীত পড়ে। তাই অসহায় ও গরীব মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি।
সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসতে তিনি আহবান জানান।