জগন্নাথপুর আশারকান্দি জামালপুরে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

প্রকাশিত July 6, 2022
জগন্নাথপুর আশারকান্দি জামালপুরে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নে কাছিয়া ফাউন্ডেশন ও আবদুস শহিদ খান ট্রাস্টের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দিনভর ইউনিয়নের জামালপুর, রৌডর ও রূপশপুর গ্রামের ৬ শতাধিক পরিবারের কাছে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী দরাজুল ইসলাম খান, আব্দুর নূর, আব্দুল মতিন, ছানু মিয়া, ফিরোজ মিয়া, সুহেল আহমদ খান টুনু, মুহিবুল ইসলাম খান, সাদিকুর রহমান রুমেন, আরমান উদ্দিন, নানু মিয়া, ছুরুক মিয়া, বাবুল মিয়া, মমিন মিয়া, সাহিদুল ইসলাম, আচাই, মনজুর, আমির খান ছাব্বির, রুবেল হোসেন, শাহ আলম, হোসাইন ও মিঠু।-সংবাদ বিজ্ঞপ্তি