জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো শফিকুল ইসলামের নেতৃত্বে জগন্নাথপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মূল্য তালিকা না থাকায় ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় স্বপ্ন শপিং মলকে ৭ হাজার টাকা ও গুরুদেব স্টোরকে ১০ হাজার টাকা এবং বেশি দামে কাঁচামাল বিক্রি করায় ভাই ভাই সবজি ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, জ্বালানি তেল পরিমাপে কম দেয়ায় নাঈম ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সুনামগঞ্জ র্যাব-৯ সদস্যরাও ছিলেন।