জগন্নাথপুরে শিক্ষকের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশিত July 23, 2022
জগন্নাথপুরে শিক্ষকের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে আব্দুস সোবহান উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম মুফাজ্জল হোসেনসহ বিদ্যালয় সংশ্লিষ্ট মুর্দেগানদের রূহের মাগফিত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ব্যাচ-২০১৯ এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে সভাপতিত্বে করেন, আব্দুস সোবহান উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকলেছুর রহমান।
এসএসসি ব্যাচ-২০১৯ এর শিক্ষার্থী জিয়াউল হক জিয়ার পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, মাওলানা আকবর আলী, সাবেক শিক্ষার্থী তাহমিদ আহমদ ও রাহিম আহমদ।
পরে দোয়া মাহফিলে মোনাজাত করেন, শিক্ষক মাওলানা গোলজার আহমদ।