জগন্নাথপুরের শালিস ব্যক্তিত্ব কিম্মত আলীর ইন্তেকালে প্রেসক্লাবের শোক

প্রকাশিত November 11, 2025
জগন্নাথপুরের শালিস ব্যক্তিত্ব কিম্মত আলীর ইন্তেকালে প্রেসক্লাবের শোক

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব মো কিম্মত আলী (৫৫) আর নেই।
সোমবার (১১ নভেম্বর/২৬ কার্তিক) বিকেল ৩টা ২০ মিনিটে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কিম্মত আলী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তিনি যুক্তরাজ্য প্রবাসী স্ত্রীসহ ভাইবোন ও ভাতিজা-ভাতিজি
তিনি জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের মইজপুর গ্রামের মরহুম মনছব উল্লাহর ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। বুধবার দুপুর ১১টায় নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদের ভাই কিম্মত আলীর ইন্তেকালে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন সংগঠনের পক্ষ থেকে গভীরে শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।