জকিগঞ্জ মদ-গাঁজা সহ একজন গ্রেফতার || ধরা পড়েছে পরোয়ানাভুক্ত আসামি

প্রকাশিত April 20, 2023
জকিগঞ্জ মদ-গাঁজা সহ একজন গ্রেফতার || ধরা পড়েছে পরোয়ানাভুক্ত আসামি

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে মদ ও গাঁজা সহ একজন গ্রেফতার হয়েছে।
জেলা পুলিশের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো মোশাররফ হোসেনের দিকনির্দেশনায়, থানার এসআই মোহাম্মদ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কাজলসার ইউনিয়নের রায়গ্রামে মুছলিম আহমদের (পিতা কালু মিয়া, রায়গ্রাম, জকিগঞ্জ, সিলেট) বাড়িতে অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় মদ, ৬০০ গ্রাম গাঁজা, গাঁজা মাপার দাঁড়িপাল্লা ও বাটখারা এবং মদ ও গাঁজা বিক্রির ২ হাজার ১০০ টাকা উদ্ধার করে। একই সঙ্গে মুছলিম আহমদকে গ্রেফতার করা হয়।
অপর এক অভিযানে এসআই মুহিত মিয়ার নেতৃত্বে পুলিশের আরেকটি দল গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি মো বাবুল মিয়াকে (পিতা মৃত ইছাক আলী, খিলসদরপুর, জকিগঞ্জ, সিলেট) গ্রেফতার করে।