নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুরাইঘাট বিওপির বিশেষ টহল দল বুধবার, ৯ অক্টোবর সিলেট-কানাইঘাট সড়কে অভিযান চালিয়ে একটি ট্রাক আটকে তাতে বালির স্তরের নিচে লুকিয়ে রাখা অবস্থায় ৫০ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ করে।
একই দিন অপর এক অভিযানে জৈন্তাপুর বিওপির বিশেষ টহল দল সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী ঘিলাতৈল এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭টি গরু আটক করে। এগুলোর মূল্য ৪ লাখ ৯০ হাজার টাকা।
এর আগে ৭ ও ৮ অক্টোবর জৈন্তাপুর, লালাখাল, সুরাইঘাট ও লোভাছড়া বিওপির টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে ৯ লাখ ২০ হাজার টাকা মূল্যের অন্যান্য পণ্য ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করে। সূত্র তথ্য বিবরণী