জকিগঞ্জ প্রেসক্লাবের ভবন দাতা প্রবাসী আব্দুল বাছিত চৌধুরী সংবর্ধিত

প্রকাশিত July 29, 2024
জকিগঞ্জ প্রেসক্লাবের ভবন দাতা প্রবাসী আব্দুল বাছিত চৌধুরী সংবর্ধিত

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ প্রেসক্লাবের ভবন দাতা, সমাজসেবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রবাসী আব্দুল বাছিত চৌধুরীকে সোমবার, ২৯ জুলাই (১৪ শ্রাবণ) বিকেলে জকিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
জকিগঞ্জ সাংস্কৃতিক অঙ্গন এই সংবর্ধনার আয়োজন করে। সংগঠনের সভাপতি কৌশিক শর্মার সভাপতিত্বে ও জকিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পালের উপস্থাপনায় সংবর্ধিত অতিথি প্রবাসী আব্দুল বাছিত চৌধুরী ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, সার্জেন্ট (অব) বেলাল উদ্দিন, ধ্রুবরাজ চক্রবর্তী, মাসুদ আলম, সাংবাদিক মোর্শেদ লস্কর, এনামুল হক মুন্না, আল হাসিব তাপাদার, সাহান চৌধুরী, দিপা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে জকিগঞ্জ সাংস্কৃতিক অঙ্গনের শিশু শিল্পীরা সংগীত পরিবেশন করে।
জকিগঞ্জ সংবর্ধিত আব্দুল বাছিত চৌধুরী বলেন, প্রবাসে থাকলেও মন পড়ে থাকে দেশে। দেশের জন্য-দেশের মানুষের জন্য কিছু করতে পারলে ভালো লাগে।