জকিগঞ্জ প্রেসক্লাবের নতুন সভাপতি এখলাছ সাধারণ সম্পাদক মুন্না

প্রকাশিত December 14, 2025
জকিগঞ্জ প্রেসক্লাবের নতুন সভাপতি এখলাছ সাধারণ সম্পাদক মুন্না

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শনিবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
সভায় এখলাছুর রহমানকে (দৈনিক আমার দেশ ও জালালাবাদ) সভাপতি, এনামুল হক মুন্নাকে (দৈনিক কালবেলা ও দৈনিক একাত্তরের কথা) সাধারণ সম্পাদক ও কে এম মামুনুর রশীদকে (দৈনিক যায়যায়দিন ও কাজিরবাজার) কোষাধ্যক্ষ করে সংগঠনের ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
জকিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বেলা ২টায় সাধারণ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল খায়ের চৌধুরী।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত সদস্যরা পেশাগত মানোন্নয়ন ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।
সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এ অধিবেশনে সভাপতিত্ব করেন জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, কলামিস্ট এম এ মালেক চৌধুরী।
এ অধিবেশনে সর্বসম্মতিক্রমে জকিগঞ্জ প্রেসক্লাবের ২০২৬-২৭ মেয়াদের ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন : সিনিয়র সহসভাপতি শ্রীকান্ত পাল (দৈনিক সমকাল ও যুগভেরী), সহসভাপতি রিপন আহমদ (দৈনিক মানবজমিন ও শ্যামল সিলেট), যুগ্মসাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর (দৈনিক সিলেটের মানচিত্র), সহসাধারণ সম্পাদক সীমান্ত তরফদার মাসুদ (দৈনিক সংগ্রাম), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউনুস আলী (দৈনিক সুরমা মেইল), দপ্তর ও পাঠাগার সম্পাদক ওমর ফারুক (দৈনিক সিলেট মিরর), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাসুম খান (জকিগঞ্জ আইটিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু বক্কর ফয়ছল (সিলেট এক্সপ্রেস), নির্বাহী সদস্য আবুল খায়ের চৌধুরী (দৈনিক জনকণ্ঠ ও দৈনিক শ্যামল), রহমত আলী হেলালী (দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক জাগ্রত সিলেট), আল হাছিব তাপাদার (দৈনিক যুগান্তর ও দৈনিক সিলেটের ডাক), কার্যকরী সদস্য এম এ মালেক চৌধুরী (কলামিস্ট), এম এ খালিক তাপাদার (আমেরিকা প্রবাসী সাংবাদিক), অধ্যক্ষ এম আব্দুল্লাহ আল মামুন (দৈনিক কালেরকণ্ঠ ও দৈনিক সবুজ সিলেট), অপূর্ব পাল (দৈনিক উত্তরপূর্ব) এবং আহমদুল হক চৌধুরী বেলাল (সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ)।
এ সময় দৈনিক আধুনিক কাগজ, সিলেটভিউ২৪ডটকম ও সিলেট বাণীর প্রতিনিধিকে সর্বসম্মতিক্রমে জকিগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ প্রদান করা হয়।
সভাপতি মনোনীত হয়ে এখলাছুর রহমান তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘জকিগঞ্জ প্রেসক্লাবকে একটি শক্তিশালী, পেশাদার ও ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সবাই মিলে কাজ করবো। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নৈতিকতার প্রশ্নে কোনো আপস করা হবে না।’
সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না বলেন, ‘সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। জকিগঞ্জ প্রেসক্লাবকে একটি আধুনিক ও সময়োপযোগী সংগঠনে রূপ দিতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।’
সভা শেষে বিদায়ী কমিটির সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল ও কোষাধ্যক্ষ আল হাছিব তাপাদার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ কার্যক্রমে সফলতা কামনা করেন।