জকিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি খায়ের সম্পাদক শ্রীকান্ত

প্রকাশিত February 10, 2024
জকিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি খায়ের সম্পাদক শ্রীকান্ত

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শনিবার, ১০ ফেব্রুয়ারি (২৭ মাঘ) সন্ধ্যায় জকিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন। সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল খায়ের চৌধুরীকে (দৈনিক জনকন্ঠ ও দৈনিক শ্যামল) সভাপতি, এখলাছুর রহমানকে (দৈনিক আমাদের সময় ও দৈনিক জালালাবাদ) জ্যেষ্ঠ সহসভাপতি, রহমত আলী হেলালীকে (দৈনিক আমাদের নতুন সময় ও শুভপ্রতিদিন) সহসভাপতি, শ্রীকান্ত পালকে (দৈনিক সমকাল ও দৈনিক যুগভেরী) সাধারণ সম্পাদক, এনামুল হক মুন্নাকে (দৈনিক একাত্তরের কথা ও দৈনিক আমার সংবাদ) যুগ্মসম্পাদক, মোরশেদ আলম লস্করকে (দৈনিক সবুজ সিলেট ও জকিগঞ্জ কানাইঘাটের ডাক) সহসাধারণ সম্পাদক, আল হাসিব তাপাদারকে (দৈনিক যুগান্তর ও দৈনিক সিলেটের ডাক) কোষাধ্যক্ষ, সীমান্ত তরফদার মাসুদকে (দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক প্রভাতবেলা) ক্রীড়া, সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক, কে এম মামুনকে (দৈনিক কাজির বাজার ও যায়যায়দিন) প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক, রিপন আহমদকে (দৈনিক মানবজমিন) তথ্য ও প্রযুক্তি সম্পাদক সম্পাদক এবং এম এ মালেক চৌধূরী, বদরুল হক খসরু ও অধ্যক্ষ আল মামুনকে নির্বাহী সদস্য করে ১৩ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।
বার্ষিক সাধারণ সভায় দৈনিক উত্তরপূর্বর আঞ্চলিক প্রতিনিধি আহমেদুল হক চৌধুরী বেলাল ও দৈনিক সিলেট মিরর প্রতিনিধি উমর ফারুককে সাধারণ সদস্যপদ প্রদান করা হয়।