জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ পৌরসভায় ডিজিটাল সেবার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর/২০ ভাদ্র) এই সেবার উদ্বোধন করেন জকিগঞ্জ উপজেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান, পৌর প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস ও যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান আহমদ, সাবেক পৌর কাউন্সিলার রিপন আহমদ, শামীম আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, যুব জামায়াতের মিজানুর রহমান, রাসেল আহমদ, শ্রমিক ফেডারেশনের নূরুল হুদা, পৌর যুবদলের যুগ্মআহবায়ক মাজেদ আহমদ, ঠিকাদার সাব্বির আহমদ, পৌর ছাত্রদলের পারভেছ আহমদ ও রাশেদ আহমদ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। পৌর প্রশাসক প্রণয় বিশ্বাস জানান, এখন থেকে জকিগঞ্জ পৌরসভায় অনলাইনে আবেদনের মাধ্যমে ঘরে বসে সকল ধরনের অনলাইন সনদ ও প্রত্যয়নপত্র সংগ্রহ করা যাবে।
এছাড়া অনলাইন সেবা চালুর মাধ্যমে জনগণের সেবারমান বৃদ্ধি পাবে-ভোগান্তিও লাঘব হবে।
তিনি অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে জকিগঞ্জ পৌরসভার সেবা গ্রহণের আহবান জানান।