নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২০০০ ইয়াবা ট্যাবলেট সহ ২ জন গ্রেফতার হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত পৌণে ১১টার দিকে থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার খলাছড়া ইউনিয়ন এলাকায় জকিগঞ্জ-আটগ্রাম সড়কে চেকপোস্ট পরিচালনাকালে জকিগঞ্জ বাজার থেকে আসা একটি টমটম (অটোরিকশা) আটকায়।
পরে টমটম যাত্রী একই উপজেলার শাহাব উদ্দিন (৩৮, পিতা মৃত আকিব আলী, পশ্চিম লোহার মহল) ও হাসান আহমদের (১৮, পিতা মৃত ফখর উদ্দিন, ভূঁইয়ারমোড়া) নিকট থেকে এই ইয়াবা উদ্ধার ও টমটম সহ দুজনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা {নং-০৭, তারিখ-১৪/০৮/২০২৬ খ্রি, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সারণির ১০ (খ)/৩৮/৪১} রুজু করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।