নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০০টি ইয়াবা ট্যাবলেট সহ একজন গ্রেফতার হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, সোমবার (২৯ জুন/১৫ আষাঢ়) সকাল পৌণে ১০টার দিকে থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার মানিকপুর ইউনিয়নের খাসেরা গ্রামের পাকা রাস্তায় এই মাদক সহ রেদুয়ানুজ্জামান বাবু (২৪, পিতা মিছবাহ উদ্দিন, কুওরের মাটি, কানাইঘাট) ও মো কামরুল ইসলাম (৩৬, পিতা আব্দুল মালেক, রাজপুর, কানাইঘাট) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
তাদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা {(নং-১৪, তারিখ-২৯ জুন, ২০২৬; ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮} রুজু করা হয়েছে।