জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১ জন

প্রকাশিত September 6, 2025
জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১ জন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর/২২ ভাদ্র) ভোর সোয়া ৫টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার সদর ইউনিয়নের কুশিয়ারা নদীর ডাইক হতে বাবুর বাজারগামী সিএন্ডবি রাস্তায় নিয়মিত টহল ডিউটি করা কালে কয়েকজন তাদেরকে দেখে পালানোর চেষ্টা করলে পুলিশ একজনকে আটক করতে সক্ষম হয়।
পরে আটক মো রায়হান উদ্দিন রেহান (৪৫, পিতা মৃত মখদ্দছ আলী, লালাগ্রাম সহিদাবাদ, সদর ইউনিয়ন, জকিগঞ্জ, সিলেট) নামের ব্যক্তির দেহ তল্লাশি করে এই বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনার বিষয়ে জকিগঞ্জ থানার মামলা {(নম্বর : ০৩, তারিখ : ০৬/০৯/২০২৫ ইং ধারা : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ)/৪১} রুজু করা হয়েছে।