জকিগঞ্জ তিনঘরি জামে মসজিদের মোয়াজ্জিন নিখোঁজ ১২ দিন ধরে

প্রকাশিত May 14, 2022
জকিগঞ্জ তিনঘরি জামে মসজিদের মোয়াজ্জিন নিখোঁজ ১২ দিন ধরে

আবুল কাশেম রুমন, গোলাপগঞ্জ : সিলেটের জকিগঞ্জ থেকে ১২ দিন ধরে মসজিদের এক মোয়াজ্জিন নিখোঁজ রয়েছেন।
তার নাম হাফিজ ফয়েজ আহমদ (২০), পিতার নাম জয়নাল আবেদীন, বাড়ি উপজেলার কাজলসার ইউনিয়নের রায়গ্রামে।
নিখোঁজ হাফিজ ফয়েজ আহমদ ৭ বছর যাবৎ বীরশ্রী ইউনিয়নের তিনঘরি জামে মসজিদে মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ৩ মে সকাল ৭টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে তিনি মসজিদ কমিটি নিকট থেকে বাড়ি যাওয়ার কথা বলে বিদায় নেন; কিন্তু বিকেল ৫টা পর্যন্ত বাড়িতে না আসায় তার ০১৭৩৯৬০৬১৮৬ নম্বর মোবাইল ফোনে কল দিলে ফোনটি বন্ধ পান পরিবারের সদস্যরা। এরপরও তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে খোজাখুঁজি শুরু হয়। এতেও সন্ধান না পেয়ে তার পিতা ১২ মে জকিগঞ্জ থানায় একটি জিডি করেন (নম্বর ৫২০)।
জিডিতে দেওয়া বর্ণনা অনুযায়ী নিখোঁজ হফিজ ফয়েজ আহমদের গাঁয়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, চুল ও চোখের মনি কালো, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, মুখে দাড়ি, পরনে পাঞ্জাবি ও সেলোওয়ার। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন।