জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, জকিগঞ্জ পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস শহীদ রবিবার, ১৫ অক্টোবর দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর এলাকায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি