জকিগঞ্জে সূচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা

প্রকাশিত December 21, 2022
জকিগঞ্জে সূচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় অতিদরিদ্র পরিবারের পুষ্টিমান ও জীবকায়নে এফআইভিডিবি সূচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সালের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী। সূচনা প্রকল্পের জিসিডিও মো আজাদ মিয়ার উপস্থাপনায় বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আব্দুল আহাদ, সমাজসেবা কর্মকর্ত বিনয় ভূষণ দাস, মৎস্য কর্মকর্তা আবু তাহের, কৃষি কর্মকর্তা শেখ ফরিদ, ভেটেরিনারি সার্জন ডা ওয়াজেদ আলী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ, আপ্তাব উদ্দিন, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের, সূচনার প্রকল্প সমন্বয়কারী ফাহিম সারওয়ার প্রমুখ।
বক্তারা বলেন, একটি উন্নত সুস্থ সবল জাতি গঠনে পুষ্টির গুরুত্ব অপরিসীম। সূচনা প্রকল্প পুষ্টিমান উন্নয়ন ও জীবিকায়নে যে অগ্রগতি ধারা সৃষ্টি করে গেছে তা অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে।