নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির যৌথ অভিযানে সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বিদেশী ওয়ান শ্যুটার গান ও বিস্ফোরক উদ্ধার হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট ও ১৯ বিজিবির একটি যৌথ আভিযানিক দল শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকার একটি ইটভাটার আশেপাশে ব্যাপক তল্লাশি একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শ্যুটার গানটি সহ ১.৩৪ কেজি ওজনের ১১টি পাওয়ারজেল (বিস্ফোরক) ও ১১টি নন ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।