জকিগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ৭ গ্রাম গাঁজা ও ৪১০ টাকা উদ্ধার || ২ জন আটক

প্রকাশিত September 6, 2024
জকিগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ৭ গ্রাম গাঁজা ও ৪১০ টাকা উদ্ধার || ২ জন আটক

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় জুয়া খেলার অভিযোগে যৌথ বাহিনী দুই জনকে আটক করেছে।
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ৭গ্রাম গাঁজা ও ৪১০ টাকাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নূরনগর গ্রামের অলিউর রহমানের ছেলে মাসুদ বিন অলি খান ও মানিকপুর গ্রামের শামীম আহমদের ছেলে সাকিব আহমদ।
জকিগঞ্জ থানার ওসি মো আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।