জকিগঞ্জে প্রাথমিক শিক্ষকদের পাঠ্যবই পড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত July 15, 2024
জকিগঞ্জে প্রাথমিক শিক্ষকদের পাঠ্যবই পড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষকদের মধ্যে পাঠ্যবই পড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার কালিগঞ্জে শনিবার, ১৩ জুলাই আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগীয় উপ পরিচালক জালাল উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, পিটিআই সিলেটের তত্ত্বাবধায়ক এ কে এম সাইফুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন, সিলেটের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মারুফ আহমেদ চৌধুরী ও মোহাম্মদ নজরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস ছবুর, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা আক্তার, ইউআরসি মাসুদ আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক, মাসুম মিয়া ও জোবায়ের আহমদ।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।