জকিগঞ্জে পূজামণ্ডপ প্রতিনিধিদের সাথে মতবিনিময় বিএনপি নেতার

প্রকাশিত September 21, 2025
জকিগঞ্জে পূজামণ্ডপ প্রতিনিধিদের সাথে মতবিনিময় বিএনপি নেতার

জকিগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের জকিগঞ্জ উপজেলার ৮৫টি পূজামণ্ডপের প্রতিনিধিদের সাথে সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসাইন মতবিনিময় করেছেন।
রবিবার (২১ সেপ্টেম্বর/৬ আশ্বিন) দুপুরে জকিগঞ্জ পৌরসভার সোনার বাংলা কমিউনিটি সেন্টারে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নেতার উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক রাজস বিশ্বাসের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসাইন বলেন, বিএনপি সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল। জকিগঞ্জের সনাতন ধর্মাবলম্বী ভাইদের সঙ্গে দুর্গাপূজার আগে এমন মতবিনিময় সভা করতে পেরে তিনি আনন্দিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন বাংলাদেশে কোনো বৈষম্য নয়, সবাইকে মিলেমিশে একসঙ্গে থাকতে হবে। সবাইকে মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাবেক সভাপতি বদরুল হক বাদল ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা পূজা উদযাপন কমিটির সদস্য শুভ্র কান্তি দাস চন্দন, জতিম চন্দ্র পাল, জকিগঞ্জ পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক নিহার রঞ্জন রায়, কাজলসার ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি রাধারঞ্জন বিশ্বাস, সুলতানপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি অনুপম বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা বাবুল রঞ্জন নাথ, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল এবং সাংবাদিক কে এম মামুন ও আহসান হাবীব লায়েক।