সিলেটের জকিগঞ্জে পুলিশ প্রায় দেড় হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে।
জেলা পুলিশ জানিয়েছে, জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিক-নির্দেশনায় জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনের তত্ত্বাবধানে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো মোশাররফ হোসেনের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার দুপুর সোয়া ২টার দিকে থানা পুলিশের একটি দল আটগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় অভিনব কৌশল অবলম্বন করে পূর্ব চারিগ্রামের মৃত রজব আলীর ছেলে আব্দুল খালিককে আটক করে তার দেহ তল্লাশি করে ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি