জকিগঞ্জে পুলিশের অভিযানে হত্যাকাণ্ডের ২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

প্রকাশিত July 2, 2026
জকিগঞ্জে পুলিশের অভিযানে হত্যাকাণ্ডের ২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি হত্যাকাণ্ডের ২ ঘণ্টার মধ্যে থানা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
বুধবার (১ জুলাই) রাত অনুমান পৌণে ১২টায় উপজেলার খলাছড়া ইউনিয়নের পূর্ব লামারগাঁও গ্রামে বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড ও ডিআর কঙ্গোর মধ্যকার ম্যাচ চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র আপন চাচাতো ভাইয়ের চাকুর ঘায়ে আলম হোসেন নামের এক যুবক প্রাণ হারায়।
ঘটনার পরপর অভিযুক্ত পারভেজ আহমদ পালিয়ে যায়। তবে সংবাদ পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে রাত ২টায় তাকে (২৬, পিতা মৃত মোস্তাকিম আলী, পূর্ব লামারগ্রাম, জকিগঞ্জ, সিলেট) গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করে।
মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পরবর্তীতে আলম হোসেনের বড় ভাই মো জসিম উদ্দিন বাদি হয়ে জকিগঞ্জ থানায় খুনের মামলা দায়ের করেন।