নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ থানা পুলিশ ১ হাজার ২০০ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, শনিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে থানা পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ পৌরসভার মাইজকান্দি এলাকা থেকে এই ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আব্দুল মালিককে (৩০, পিতা মৃত মখলিছ মিয়া, ছবরিয়া, জকিগঞ্জ, সিলেট) গ্রেফতার করে।
তার বিরুদ্ধে জকিগঞ্জ থানার মামলা রুজু করা হয়েছে।