জকিগঞ্জে পুলিশের অভিযানে ৫০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত April 3, 2026
জকিগঞ্জে পুলিশের অভিযানে ৫০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ থানা পুলিশ ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শুক্রবার (৩ এপ্রিল/২০ চৈত্র) সকাল পৌণে ১০টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার বীরশ্রী ইউনিয়নের পীরনগর গ্রামে জকিগঞ্জ- শ্যাওলাগামী রাস্তায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মো আব্দুল ওয়াহিদ (২৯, পিতা মো আব্দুর রহিম, কাপনা, জকিগঞ্জ, সিলেট) নামের একজনকে এই বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে জকিগঞ্জ থানার ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাকে যথাযথভাবে আদালতে সোপর্দ করা হয়।