নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে ২১ হাজার ইয়াবাসহ একজন গ্রেফতার হয়েছে।
জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামি গ্রেফতার ও সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের নিরলস কর্মতৎপরতার ধারাবাহিকতায় শনিবার (২০ ডিসেম্বর/৫ পৌষ) বিকেল সোয়া ৫টার দিকে এ অভিযান চালানো হয়।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম মাদারখাল গ্রামে দুলাল আহাম্মদ (২৮, পিতা মৃত ছরকুম আলী) নামের এক ব্যক্তির বাড়ি তল্লাশি করে এই বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার করে।
এ ঘটনায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে।