সিলেটের জকিগঞ্জ উপজেলায় ৪১০ পিস ইয়াবাসহ একজনকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে।
জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (দক্ষিণ) অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে জকিগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে কাদিপুর গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে সালেহ আহমদকে গ্রেফতার করা হয়।
এ সময় তার বসতঘর হতে ৪১০ পিস ইয়াবা উদ্ধার হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) মো লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।