জকিগঞ্জে ধান-চালের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম

প্রকাশিত March 17, 2024
জকিগঞ্জে ধান-চালের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলা সদরে ধান-চালের ব্যবসায়ী রুবেল আহমদ জুবেলকে (৩৮) প্রকাশ্যে চাকু দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।
উপজেলার কান্দিগ্রামের ফুরু মিয়ার ছেলে সাজু আহমদ (২৩) শনিবার রাত সাড়ে ৮টার দিকে রুবেল আহমদ জুবেলকে গুরুতর আহত করে পালিয়ে যায়।
আশংকাজনক অবস্থায় রুবেল আহমদ জুবেলকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রুবেল আহমদ জুবেলের ভাই আব্দুল করিম বাদি হয়ে জকিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
তিনি অভিযোগ করেন, পূর্ব বিরোধের জের ধরে সাজু আহমদ ধারালো চাকু দিয়ে তার ভাইকে ৫টি আঘাত করে দৌড়ে পালিয়ে যায়।
জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাসুদ জানান, অভিযুক্ত সাজু আহমদকে গ্রেফতারের চেষ্টা চলছে।