জকিগঞ্জে ডিবি ও থানা পুলিশের অভিযানে ২ ডাকাত গ্রেফতার

প্রকাশিত December 30, 2025
জকিগঞ্জে ডিবি ও থানা পুলিশের অভিযানে ২ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা গোয়েন্দা শাখা-ডিবি ও জকিগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে দুই ডাকাত গ্রেফতার হয়েছে।
পুলিশ মিডিয়া সেল জানায়, সোমবার (২৯ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশ জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মনসুরপুরে হেলিপ্যাড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত মতিউর রহমান ওরফে আতাউর রহমান ওরফে সফর ওরফে সুজন (৩৬, পিতা মৃত আব্দুল মানিক, উত্তর নোয়াগাঁও, জকিগঞ্জ) ও মাসুম আহমদ (৩৪, পিতা আশুক মিয়া, উত্তরকুল কাজিরপাড়া, জকিগঞ্জ) গ্রেফতার করে: কিন্তু তাদের সাথে থাকা অন্যরা দৌড়ে হাওরের দিকে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত মতিউর রহমান সুজনের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ডাকাতি প্রস্তুতি ও অস্ত্রআইনে মোট ১৫টি এবং মাসুম আহমদের বিরুদ্ধে হবিগঞ্জের নবীগঞ্জ থানাসহ সিলেটের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও ডাকাতি প্রস্তুতিসহ মোট ৬টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।