জকিগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযানে গ্রেফতার ৫ জুয়া খেলার সরঞ্জাম জব্দ

প্রকাশিত April 17, 2023
জকিগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযানে গ্রেফতার ৫ জুয়া খেলার সরঞ্জাম জব্দ

সিলেটের জকিগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে ৫ জুয়ারি গ্রেফতার হয়েছে। এ সময় পুলিশ জুয়া খেলার বেশকিছু সরঞ্জামও জব্দ করে।
জেলা পুলিশের এক তথ্য বিবরণীতে জানানো হয়, রবিবার, ১৬ এপ্রিল রাতে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় উপজেলার মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ বাজারের দক্ষিণ গলিতে ইসলাম উদ্দিনের পান দোকানের জুয়ার আসর থেকে জকিগঞ্জ থানার এসআই মোহাম্মদ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল ৫ জুয়ারিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা জকিগঞ্জ উপজেলার অধিবাসী। তারা হলো, মো ইসলাম উদ্দিন (৩২, পিতা নিয়াজ আলী, খলাদাপনিয়া), নজমুল হোসেন (২৩, পিতা মৃত আব্দুল শাকুর, জিয়াপুর), মিজানুর রহমান (২৩, পিতা মুজিবুর রহমান, মাতারগ্রাম), ইমন আহমদ (২১, পিতা আব্দুল আজিজ, দর্গাবাহারপুর) ও কয়ছর আহমদ (১৮, পিতা মৃত আব্দুল মুহিত, দর্গাবাহারপুর)।
অভিযানকালে আসর থেকে জুয়ার সরঞ্জাম গাফলা খেলার গুটি, নগদ ১০ হাজার ৪৬০ টাকা ও ৫টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
এ ব্যাপারে জকিগঞ্জ থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।