জকিগঞ্জে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

প্রকাশিত March 18, 2023
জকিগঞ্জে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলা প্রশাসন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করেছে।
শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফায়সালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, কৃষি কর্মকর্তা শেখ ফরিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, মোস্তাকিম হায়দর, এম এ জি বাবর প্রমুখ।