জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে রবিবার সন্ধ্যায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মনসুর আলম (১৬) নামের এক কিশোর খুন হয়েছে।
সে উপজেলার সুলতানপুর ইউনিয়নের মাঝবন্দগ্রামের আব্দুস ছালামের ছেলে। এলাকার লোকজন জানান, বাড়ির পাশেই চাচাতো ভাই মৃত তেরা মিয়ার ছেলে আশিক আহমদ তাকে ছুরিকাঘাতে আহত করে। দ্রুত তাকে জকিগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ।
জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আব্দুল আহাদ জানান, মনসুর আলমের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মৃত অবস্থাতেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
এলাকাবাসী আশিক আহমদকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।