সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল এলাকার বন্যার্তদের মাঝে সিলেট জেলা এসোসিয়েশন, পোর্টসমাউথ ইউকের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বারহাল ইউনিয়নের খিলোগ্রামের যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার আর্থিক সহযোগিতায় মঙ্গলবার তার বাড়িতে ৩ শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে ছিল চাল, ডাল, তেল, পিঁয়াজ ও আলু।
খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক এখলাছুর রহমান, শিক্ষক দেলওয়ার হোসেন হীরা, ব্যবসায়ী আমির উদ্দিন ও সমাজসেবী আতিকুর রহমান মুক্তা।-সংবাদ বিজ্ঞপ্তি