ছাত্র মজলিস জালালাবাদ থানা শাখার মেধাবী শিক্ষার্থীদের বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান

প্রকাশিত April 17, 2025
ছাত্র মজলিস জালালাবাদ থানা শাখার মেধাবী শিক্ষার্থীদের বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর জালালাবাদ থানা শাখার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদেরকে বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল/৪ বৈশাখ) বিকেলে সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাখা সভাপতি ইশমাম আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের সিলেট মহানগর সেক্রেটারি মুহিবুর রহমান রায়হান।
শাখার অফিস ও প্রকাশনা সম্পাদক সাঈদ ইব্রাহিম নাবিলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, খেলাফত মজলিস সিলেট সদর উপজেলা সাধারণ সম্পাদক, হাটখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা কে এম রফিকুজ্জামান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পিটারগঞ্জ আঞ্চলিক শাখা সভাপতি আলী আকবর, প্রশিক্ষণ সম্পাদক তারেক আহমদ, ফাহিম আহমদ তালহা, নোমান আহমদ প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি