ছাতকে ৭ এপিবিএনের অভিযানে ২৪ বোতল ভারতীয় মদসহ আটক ১

প্রকাশিত August 22, 2023
ছাতকে ৭ এপিবিএনের অভিযানে ২৪ বোতল ভারতীয় মদসহ আটক ১

সুনামগঞ্জের ছাতক উপজেলায় ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সিলেটের অভিযানে ২৪ বোতল ভারতী মদসহ একজন গ্রেফতার হয়েছে।
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায় সোমবার, ২১ আগস্ট রাত সোয়া ৮টার দিকে সহকারী পুলিশ সুপার আছাবুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গোবিন্দগঞ্জে রাস্তার উপর থেকে আমদানি নিষিদ্ধ ২৪ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ মো সাজু আহমদকে (১৯, পিতা মো জাফর আলী, হাইলকেয়ারী, ছাতক, সুনামগঞ্জ) আটক করা হয়।
এসআই (নি) মো আবু তাহের এ ঘটনায় বাদি হয়ে ছাতক থানায় এজাহার দায়ের করেছেন। তথ্য বিবরণী