সুনামগঞ্জের ছাতক উপজেলায় ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান-এপিবিএন, সিলেটের অভিযানে ৩০ বোতল ভারতীয় মদসহ একজন আটক হয়েছে।
৭ এপিবিএন, সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায় বুধবার, ১১ অক্টোবর রাত ৮টায় সহকারী পুলিশ সুপার আছাবুর রহমানের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মো জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৩০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ মো আবুল কাসেম (৩২, পিতা মৃত আব্দুল আহাদ দালা, গোবিন্দনগর, ছাতক, সুনামগঞ্জ) নামের একজনকে আটক করা হয়।
এস আই (নি) মো আবু তাহের এ ঘটনায় বাদি হয়ে ছাতক থানায় এজাহার দায়ের করেছেন। তথ্য বিবরণী