৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেটের অভিযানে সুনামগঞ্জের ছাতক উপজেলায় ২৭ পিস ইয়াবাসহ একজন আটক হয়েছে।
৭ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) মো মফিজুল ইসলামের তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার আছাবুর রহমানের নেতৃত্বে সোমবার, ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজার রেল সেতু সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মো শাহেদ আহমদ (৪১, পিতা মো সোনাফর আলী, গোবিন্দনগর, ছাতক, সুনামগঞ্জ) নামের একজনকে এই ইয়াবাসহ আটক করা হয়।
এ ব্যাপারে এস আই মো আবুল বাশার বাদি হয়ে ছাতক থানায় এজাহার দায়ের করেছেন। তথ্য বিবরণী