সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে ইংরেজি মাধ্যম স্কুল এন্ড কলেজ ব্রিজ একাডেমিতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী একাডেমি মিলনায়তনে এই মেলার আয়োজন করা হয়।
বিজ্ঞান মেলায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে মেডেল ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নূরের জামান চৌধুরী।
ব্রিজ একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমদের সভাপতিত্বে ও শিক্ষিকা ফাহমিদা আমান জুমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল মহি উদ্দিন ও মিডিয়া ব্যক্তিত্ব শামীম আহমদ তালুকদার।
বিজ্ঞানী মেলায় বিজয়ী হয়েছে গ্রুপ এর ‘বায়ুর চাপ প্রকল্প’, তত্ত্বাবধানে ছিলেন একাডেমির শিক্ষিকা চন্দ্রিমা দাশ মৌ, গ্রুপ বির ‘বৃষ্টি নির্ধারক যন্ত্র’, তত্ত্বাবধানে ছিলেন একাডেমির শিক্ষিকা পল্লবী দাশ ও গ্রুপ সির ‘প্লাস্টিক পুনব্যবহার যন্ত্র’, তত্ত্বাবধানে ছিলেন একাডেমির শিক্ষক মো হাসিব মেহেদী পরশ।
এ সময় উপস্থিত ছিলেন ব্রিজ একাডেমির জ্যেষ্ঠ শিক্ষিকা অগ্রণী গোস্বামী, মিতা ঘোষ ও শিক্ষার্থীদের অবিভাবকবৃন্দ।