চুনারুঘাট প্রতিনিধি : নানা আয়োজনে চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, সংগঠনের কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহসভাপতি নূরুল কালাম আজাদ দরবেশ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার।
প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশনের উপজেলা সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান তাহেরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন, কৃষক লীগের সভাপতি আব্দুল হালিম, ডিসিপি হাই স্কুলের শিক্ষক লিটন আহমেদ, সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক কদ্দুছ তালুকদার, সহসভাপতি ইমরান আহমেদ জয়, উপজেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুক।
প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মীর নিজাম উদ্দিন হৃদয় ও সাধারণ সম্পাদক মীর মকছুদ আলী জানান, তিন বছর ধরে এ সংগঠন সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে আসছে। ভবিষ্যতেও কাজ করে যাবে।