চুনারুঘাট থেকে র‌্যাব উদ্ধার করলো কার্তুজসহ ১টি দেশীয় শটগান

প্রকাশিত March 14, 2026
চুনারুঘাট থেকে র‌্যাব উদ্ধার করলো কার্তুজসহ ১টি দেশীয় শটগান

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কার্তুজসহ ১টি দেশীয় একনলা শটগান উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালীন বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলার চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ঢাকা-সিলেট পুরাতন হাইওয়ের সাতছড়ি এলাকার একটি কালভার্টের আশেপাশে ব্যাপক তল্লাশি চালিয়ে কালভার্টের নিচে ঝোঁপ থেকে পরিত্যক্ত প্লাস্টিকের বস্তার ভেতর থেকে এই শটগান ও কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়। তবে কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। র‌্যাব-৯ এর এ ব্যাপারে তদন্ত করছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত শটগান ও কার্তুজ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।