চুনারুঘাটে ২২ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত October 5, 2025
চুনারুঘাটে ২২ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের চুনারুঘাটে ২২ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক টহল দল শনিবার (৪ অক্টোবর) রাত পৌণে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার চুনারুঘাট উপজেলার পীরেরগাঁও এলাকার মিরপুরগামী পাকা রাস্তায় অভিযান চালিয়ে ২টি পাটের বস্তাসহ দুজনকে আটক করে।
পরে পাটের বস্তা থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার এবং উপজেলার মোহাম্মদ আলী (২৩, পিতা ইয়াকুব আলী, বড়াইল) ও জসিম মিয়া (২৫, পিতা আব্দুল জাহির) নামের এ দুজনকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে জব্দকৃত আলামতসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।