চুনারুঘাটে ২২ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত December 2, 2025
চুনারুঘাটে ২২ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের চুনারুঘাটে ২২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল চুনারঘাট উপজেলার শ্রীকুঠা বাজারে সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক পৌণে ৭টার দিকে চুনারুঘাট থেকে নতুন সেতুর দিকে আসা একটি সাদা রঙের প্রাইভেট কারকে সিগন্যাল দিলে কারটি থামিয়ে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করে; কিন্তু র‌্যাব সদস্যরা দু’জনকে ধরে ফেলতে সক্ষম হন।
এ দু’জনের দেওয়া তথ্য মতে প্রাইভেট কারটিতে তল্লাশি চালিয়ে এই গাঁজাসহ আটককৃত মো শাহিন (২২, পিতা মৃত আব্দুল মুনাফ, আশিঘর, ফেঞ্চুগঞ্জ, সিলেট) ও গুলজার আহমেদকে (২৫, পিতা আব্দুল কাইয়ূম, জগজীবনপুর, সদর, সুনামগঞ্জ) গ্রেফতার করা হয়।
তাদেরকে জব্দকৃত আলামতসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।