বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শাহজীবাজার রাবার বাগান থেকে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার হয়েছে।
রবিবার, ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে পুলিশ লোকটির পরিচয় সম্পর্কে এ খবর লেখা পর্যন্ত নিশ্চিত হতে পারেনি।
চুনারুঘাট থানার ওসি-তদন্ত মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, রাবার বাগানে কাজ করতে গিয়ে শ্রমিকরা একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় অবগত করলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরিচয় নিশ্চিত হয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।