চুনারুঘাটে মণিপুরী সম্প্রদায়ের ধর্মীয় উৎসব মহারাসলীলা অনুষ্ঠিত

প্রকাশিত November 29, 2023
চুনারুঘাটে মণিপুরী সম্প্রদায়ের ধর্মীয় উৎসব মহারাসলীলা অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে মণিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মহারাসলীলা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার, ২৮ নভেম্বর রাত ১২টায় শুরু হয় ঐতিহ্যবাহী রাসনৃত্য। মণিপুরী শিশু নৃত্যশিল্পীদের সুনিপুণ নৃত্য মন্ত্রমুগ্ধ করে রাখে ভক্ত-দর্শনার্থীদের। এর মাধ্যমে তুলে ধরা হয় রাধাকৃষ্ণের প্রেমলীলা। উৎসব দেখতে বিভিন্ন স্থান থেকে কয়েশ মানুষের সমাগম ঘটে।
ছয়শ্রী গ্রামের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের মানুষরা গত ৫০ বছর ধরে এই রাস উৎসবের আয়োজন করে আসছেন। ১৭৬৯ খ্রিস্টাব্দে রাজা ভাগ্যচন্দ্র সিংহের উদ্যোগে মণিপুরীরা প্রথম রাসলীলা উৎসব উদযাপন করেন।
ছয়শ্রী রাস উৎসব কমিটির উপদেষ্টা বীরেশ্বর সিংহ এই আয়োজন অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।