চুনারুঘাটে নতুন ভবনে জনতা ব্যাংকের কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত May 30, 2022
চুনারুঘাটে নতুন ভবনে জনতা ব্যাংকের কার্যক্রম উদ্বোধন

হবিগঞ্জ জেলায় জনতা ব্যাংক লিমিটেডের চুনারুঘাট শাখাটি মোহাম্মদীয়া সুপার মার্কেট থেকে উপজেলা রোড মধ্যবাজারে গৌর গোপাল শপিং কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে।
রবিবার নতুন ভবনে কার্যক্রমের শুভ উদ্বোধন পর্ব ও গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক লিমিটেড সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো আব্দুল ওয়াদুদ।
তিনি বলেন, জনতা ব্যাংক দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ব ব্যাংক। এ ব্যাংক দেশের উন্নয়নে ভূমিকা রেখে চলছে।
জনতা ব্যাংকের ঐতিহ্য ও ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি উপস্থিত গ্রাহদেরকে তাদের কাঙ্ক্ষিত সেবা এই ব্যাংক থেকে গ্রহণ করার আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠান ও গ্রাহক সমাবেশে সভাপতিত্ব করেন, ব্যাংকের হবিগঞ্জ এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক মো মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো নূরুল মোস্তফা। এছাড়াও গ্রাহক ও ব্যাংকের নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি