হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে আশার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সফিকুল হক চৌধুরী স্মরণে ৩ দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প শুরু হয়েছে।
সোমবার সকালে আশার নরপতি স্বাস্থ্য কমপ্লেক্সে এ মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন আশার প্রেসিডেন্ট মো আরিফুল হক চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশা কেন্দ্রীয় কার্যালয়ের চিফ হেলথ অফিসার ডা মো শরীফুল আলম, আশা ম্যাটসের ভাইস প্রিন্সিপাল ডা মো নজরুল ইসলাম, আশা নরপতি স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র লিয়াজোঁ অফিসার মো মোস্তাফিজুর রহমান ও আশা-কেন্দ্রীয় কার্যালয়ের সিনিয়র ফিজিওথেরাপিস্ট মো এ রহমান। সভাপতিত্ব করেন আশার হবিগঞ্জ ডিভিশনাল ম্যানেজার এ কে এম তারেক। পরিচালনা করেন আশার হবিগঞ্জ জেলার সিনিয়র ম্যানেজার সমীরণ চন্দ্র রায়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি দুই প্রতিবন্ধীকে দুটি হুইল চেয়ার উপহার দেন।
মেডিক্যাল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র, প্রয়োজন অনুসারে ঔষধ ও ফিজিওথেরাপির উপকরণ সরবরাহ করা হবে।