হবিগঞ্জ প্রতিনিধি : জালালবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার হুড়ারকুল গ্রামের একটি দরিদ্র পরিবারকে গৃহ নির্মাণ করে দিয়েছে ।
সংগঠনটির বন্যার্তদের গৃহনির্মাণ প্রকল্পের আওতায় এ ঘর নির্মাণ করে দেওয়া হয়। দরিদ্র বাদল মিয়ার পরিবার ঘরটি পেয়ে আনন্দিত।
বাদল মিয়া জালালবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যকরী কমিটি সহ সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বুধবার প্রধান অতিথি হিসেবে জালালবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্কের সাবেক কার্যকরী কমিটির সদস্য আকবর হোসেন স্বপন আনুষ্ঠানিকভাবে বাদল মিয়ার কাছে ঘর হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল হাই চৌধুরী হারুন, মুন্সী মহিউদ্দিন এখলাছ, আব্দুল আউয়াল, তরিকুল ইসলাম আবজল, মুন্সী আব্বাস উদ্দিন, কামরুল হাসান লিংকন, মো জাফর আলী, মোস্তাক আহমেদ চৌধুরী, মনু মিয়া তালুকদার ও ইকবাল হোসেন তালুকদার।
১ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে এ ঘরটি নির্মাণ করা হয়।