চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন

প্রকাশিত October 23, 2017
চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন

চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব সিলেটের পুনর্মিলনী উদযাপন কমিটির ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে।
রবিবার রাতে মদনমোহন কলেজের মিলনায়তনে ওয়েবসাইটটি উদ্বোধন করেন মদন মোহন কলেজের অধ্যক্ষ ও সংগঠনের সভাপতি ড আবুল ফতেহ ফাত্তাহ।
এ সময় উপস্থিত ছিলেন পুনর্মিলনী উপদযাপন কমিটির আহবায়ক নজমুল হক, সদস্য সচিব এ টি এম শোয়েব, কোষাধ্যক্ষ অধ্যাপক সাব্বির আহমদ, জামান মাহবুব, অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, জাকারিয়া চৌধুরী, অধ্যাপক জয়ন্ত দাস, সেতাব উদ্দিন খান, অধ্যাপক আব্দুল জলিল ও আমিরুল ইসলাম ফারুক।