চট্টগ্রাম সমিতি সিলেটের দোয়া ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশিত March 30, 2024
চট্টগ্রাম সমিতি সিলেটের দোয়া ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান

চট্টগ্রাম সমিতি সিলেটের উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ২৯ মার্চ (১৪ চৈত্র) সিলেট মহানগরীর তালতলায় একটি অভিজাত হোটেলে এই ইফতার, দোয়া মাহফিল ও সংবর্ধনা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী, এনডিসি। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন চট্টগাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য এম এ মোতালেব (সিআইপি)। রফিকুল আলমের সভাপতিত্বে ও খোরশেদ বিন ইসহাকের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন রফিকুল আলম, অ্যাডভোকেট বিশ্বনাথ ঘোষ, হাফেজ সালাউদ্দিন কামাল, মো শামসুদ্দিন, মো আনোয়ার হোসেন সেলিম, মো নিজামউদ্দিন, মো সাইফুদ্দিন চৌধুরী, জ্যোতিমিত্র বড়ুয়া মিঠুল, প্রকাশ চৌধুরী, মো জসিমউদ্দীন খন্দকার, মো তৌহিদুল আমিন, মো আব্দুল করিম, মো জামশেদ উদ্দিন, মো মাঈনুদ্দিন আহমদ মানিক, মোর্শেদ আলম, মো ইব্রাহিম মনির, চন্দ্রশেখর বড়ুয়া, আকাশ, মোহাম্মদ আলী বাদশা, দূর্লভ তালুকদার, মো আব্দুল আলীম, মো আব্দুল হাকিম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি