চট্টগ্রামে ঊষা পরিদর্শন করলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তারা

প্রকাশিত September 1, 2025
চট্টগ্রামে ঊষা পরিদর্শন করলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তারা

চট্টগ্রাম জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধূরী, কর্মজীবী মহিলা হোস্টেল সুপার নাজমুন নাহার ও মহিলা অধিদপ্তরের কর্মকর্তা জান্নতুল ফেরদাউস ঊষা নারী উন্নয়ন সংস্থা পরিদর্শন করেছেন।
সোমবার (১ সেপ্টেম্বর/১৭ ভাদ্র) পরিদর্শনকালে তারা ঊষার কার্যক্রম ঘুরে দেখেন ও সদস্যদের সাথে সংস্থার কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
কর্মকর্তারা বলেন, ঊষা নারী উন্নয়ন সংস্থা নারী ও শিশুর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যথাযথ সহায়তা ও সমন্বয়ের মাধ্যমে সংস্থার কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হলে নারী ও শিশুর ক্ষমতায়ন এবং সুন্দর বাংলাদেশ বির্নিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব।
এ সময় উপস্থিত ছিলেন ঊষা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শাহানা আক্তার শিলা, সভাপতি আরমিনা হক পুষ্পা, সাধারণ সম্পাদক উম্মে শাহীনা আফরীর এ্যানী, সাংগঠনিক সম্পাদক আফরোজা সুলতানা পূর্ণিমা, প্রোগ্রাম ম্যানেজার পিযুষ দাশ গুপ্ত ও কর্মকর্তা এয়ার মোহাম্মদ মাসুম।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে থেকে ঊষা নারী ও শিশুর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, আইনি সহায়তা প্রদান ও সামাজিক সচেতনাতা বৃদ্ধি সহ পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছ।–সংবাদ বিজ্ঞপ্তি